পঁচাত্তর পেরোল `গোল্ডেন গেট'
যুক্তরাষ্ট্রের `গোল্ডেন গেট' সেতুটি ৭৫ বছর পূর্ণ করল। ১৯৩৭ সালের ২৭ মে সবার জন্য উন্মুক্ত হয়েছিল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য, `সোনালি দুয়ার' হিসেবে খ্যাত এই সেতুটি। দ্য গোল্ডেন গেট সেতুটির নির্মাণকাজ শেষ হয় ১৯৩৭ সালে। তত্কালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভল্টে এটি উদ্বোধন করেন।পৃথিবীর সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে যে বিষয়গুলোর, তাদের অন্যতম এ সেতুটি। সেতুটির দৈর্ঘয ২ দশমিক ৭ কিলোমিটার আর প্রস্থ ২৭ দশমিক ৪০ মিটার (৯০ ফুট)। ছয় লেন-বিশষ্টি এই সেতুটি দিয়ে দৈনিক এক লাখ ১৮ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে।সেতুটি নির্মাণে খরচ হয়েছিল ৩৫ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের মতে, আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো `দ্য গোল্ডেন গেট ব্রিজ'।নিউইয়র্ক বা প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। তবে স্যানফ্রান্সিসকোর সঙ্গে মেরিন কান্ট্রির যোগাযোগব্যবস্থার আশ্চর্য নিদর্শন এই সেতুটি। ১৮ শতকের পরবর্তী সময়েও গোল্ডেন গেট পার হওয়ার একমাত্র উপায় ছিল ফেরি বা নিজস্ব নেৌযোগাযোগ-ব্যবস্থা। ১৮৬০ সালের পর থেকেই সেতুর স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল জনগণ। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলে এই সেতুটির প্রতি মনোযোগ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের সংশি্লষ্ট বিভাগ সেতুটি নির্মাণের অনুমতি দেয়। নকশায় সেতুটির প্রধান স্তম্ভটি ৪০০২ ফুট করার পরিকল্পনা করা হয়েছিল। সেতু নির্মাণের কাজ শুরু হয় ৫ জানুয়ারি ১৯৩৩ সালে।